প্রয়াত কবি অমিত চৌধুরীর নাগরিক শোকসভা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কক্সবাজার পৌরসভার ৩য় তলার মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই নাগরিক শোকসভা।
এ-উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভা কার্যালয়ে কবি শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইঞ্জিনিয়ার বদিউল আলম, কবি আসিফ নুর, আলম তৌহিদ, মনজুরুল ইসলাম এডভোকেট,মানিক বৈরাগি, নাসের ভুট্টো,কলিম উল্লাহ করিম, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সামিরা রিমা বক্তব্য রাখেন।
সভায় কবি শামীম আকতারকে আহবায়ক ও অন্তিক চক্রবর্তীকে সদস্য সচিব করে কবি অমিত চৌধুরী নাগরিক শোক সভা পরিষদ গঠিত হয়।
আগামী ১০ অক্টোবর বিকেল ৫ টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ে নাগরিক শোক সভা পরিষদের আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: 
























