ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। খবর বিবিসির।

আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।’

প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’

উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক।

এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

এক্সবার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র:যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

আপডেট সময় : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬