ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

আন্তর্জাতিক নারী দিবসে কক্সবাজারে রাখাইন মহিলা ফোরামের নতুন কমিটি

“উন্নয়ন একতরফা নয়, আদিবাসী নারীদের পিছিয়ে রেখে নয়—টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাখাইন মহিলা ফোরাম, কক্সবাজার জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাখাইন বুড্ডিস্ট ওয়ালফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার, শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক নেতৃত্বে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। বিশেষ করে আদিবাসী নারীদের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে সংগঠনের সকলের সম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মা টিন টিন সভাপতি এবং চেন্দা রাখাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,সহ-সভাপতি: উ খিন চ, মে সান ও মা এ চিং, সহ-সাধারণ সম্পাদক: থা য়াই প্রু, অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক: মা হ্লা উ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ছেন ছেন, দপ্তর সম্পাদক: মা থা থু, আইন বিষয়ক সম্পাদক: এহ্লানু, সাংগঠনিক সম্পাদক: মা চেন হ্লা ও সহ-সাংগঠনিক সম্পাদক: মা থেন নু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— কে গ্ৰী, চেন্দা, মা হ্লা চিং, মা য়ে বু, উ ঞেখিন, সোনে, চ সান মা, এ ছেন নু, সরলা চান নু, মা জেন ও হ্লা হ্লা ওয়ান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রাখাইন নারীদের অধিকার রক্ষা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়নে আদিবাসী নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন। তারা আশা প্রকাশ করেন, এই ফোরাম ভবিষ্যতে রাখাইন নারী সমাজের উন্নয়ন ও সংগঠিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে কক্সবাজারে রাখাইন মহিলা ফোরামের নতুন কমিটি

আপডেট সময় : ০৯:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬