ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

আধিপত্যবাদীদের লাল কার্ড দেওয়া হবে: শফিকুর

আধিপত্যবাদের ছায়া আর বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। তাদের সব সময় লাল কার্ড দেওয়ার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে শনিবার রাতে জামায়াত জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

এবারের গণভোটে ‘আজাদির পক্ষে’ হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হ্যাঁ ভোট বাস্তবায়ন না হয়ে সরকার গঠন করলেও ফ্যাসিবাদ রয়ে যাবে।”

জনসভায় জামায়াতের আমির দলের মনোনীত প্রার্থী পাবনা-৫ আসনে অধ্যক্ষ ইকবাল হোসাইন, পাবনা-১ আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনে হেসাব উদ্দিন ও পাবনা- ৩ আসনে মাওলানা আলী আছগারকে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, “একটি পরিবার আর গোষ্ঠীর কারণে সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। অথচ চাঁদাবাজ, মামলাবাজ, দখলবাজ এমন নজির নেই জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে।

“আমাদের কষ্ট পেছনে রেখে জনগণের সামনের কষ্ট দূর করতে জামায়াতে ইসলামী কাজ করছে। হত্যা, অপহরণ, গুম, খুন, মামলা, হামলা, নিবন্ধন বাতিল, দল নিষিদ্ধ, প্রতীক বাতিল, বাড়িঘর ধ্বংস, অফিস দখল৷ এতো কিছুর পরও দমাতে পারেনি।”

কোনো দলের নাম না নিয়ে শফিকুর অভিযোগ করেন, “৬ তারিখের পর অনেকের কপাল খুলে গেছে অবৈধ পথ ধরে। চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেব না।

“ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, এতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাদের মুখের দিকে তাকিয়ে নয়, ন্যায় বিচার হবে।”

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যপাক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, শিবিরের জেনারেল সেক্রেটারি সিগবাতুল্লাহসহ ১০ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সূএ: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

আধিপত্যবাদীদের লাল কার্ড দেওয়া হবে: শফিকুর

আপডেট সময় : ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬