ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার

আগুনে দগ্ধ আবু তাহেরসহ ৩ জনকে চমেক থেকে ঢাকায় প্রেরণ

কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরসহ ৩ জনকে চমেক মেডিকেল কলেজ থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রেরণ করা হয় বলে চমেকের বার্ণ ইউনিটের চিকিৎসক ডাঃ রাশেদুল করিম।

ঢাকায় প্রেরণ করা বাকী ২ জন হলেন আব্দুর রহিম ও মোহাম্মদ সিরাজ।

আবু তাহেরের পুত্র সোহেল জানান,তারা এখন (রাত ৮ টা নাগাদ) ঢাকার পথে।

চিকিৎসক জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের ৯০ ভাগ অংশ,আব্দুর রহিমের ৭০ ভাগ এবং মোহাম্মদ সিরাজের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে।

এর আগে তাদের তিনজনকে বৃহস্পতিবার সকাল থেকে চমেকের আইসিইউতে রাখা হয়। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয় বলে চিকিৎসক জানান।

বুধবার রাতে শহরের কলাতলীর কক্সবাজার ফিলিং স্টেশন নামের এলপিজি পাম্পের গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দগ্ধ হন আবু তাহের (৪৫)। পেশায় তিনি একজন সিএনজি চালক।তার স্থায়ী নিবাস টেকনাফের কাটাবনিয়ায়, তিনি কলাতলীর বড়ছড়া ঝরঝরি কুয়া এলাকার স্বপরিবারে বসবাস করতেন ।

অগ্নিদগ্ধ আব্দুর রহিম (৪৫) কলাতলীর বাসিন্দা ও গ্যাস পাম্প লাগোয়া গ্যারেজের মালিক। রামুর জোয়ারিয়ানালার মোহাম্মদ সিরাজ (২৪)সহ মোট তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনায় আহত বাকী ৩ জন চমেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো:আ. মান্নান সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাতের অগ্নিকান্ডে ১০ জন দগ্ধ হয়ে আহত হয়। আহতদের চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে।

এঘটনায় আহত ২ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকী ২ জন বুধবার রাতেই চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

আগুনে দগ্ধ আবু তাহেরসহ ৩ জনকে চমেক থেকে ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬