ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি

আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

​কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুমে অপ্রীতিকর ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

​বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক থাকলেও সবার পরিচয় তারা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড কোনো দল কখনো করেনি এবং আজও করে না।

কিন্তু ১০ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করা হয়েছে, যা আইনজীবীদের আতঙ্কিত করেছে। আইনজীবীরা আইন পেশায় থেকে সকলের মান-সম্মান রক্ষায় বদ্ধপরিকর বলে এতে উল্লেখ করা হয়।

​সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

আপডেট সময় : ১০:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬