ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।

এ সময় অস্ত্র চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

​রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— কুতুপালং ক্যাম্পের মোঃ উসমান বেলাল ও মোঃ আনসার আলী এবং মোচনি ক্যাম্পের মোঃ মুসলিম।

​বিজিবি জানায়, লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের এক সশস্ত্র ডাকাত দলের কাছে ভারী অস্ত্রের একটি চালান হস্তান্তরের গোপন সংবাদ পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির দল লেদা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিশ্চিত হয়ে ইজিবাইক ও তিনজনকে লেদা বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আলুর বস্তার ভেতর থেকে ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৩ টি টেজার, ৬ টি ওয়াকিটকি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, জর্দার কৌটা, লাল স্কচটেপ এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

​টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬