ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’

সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া আরও এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কলাতলী এলাকার আলগণি রেস্টুরেন্টের তিন কর্মী সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে সিদ্দিক নিখোঁজ হন।

নিখোঁজ সিদ্দিকের বয়স ১৭ বছর। তিনি টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।

তাঁর সাথে গোসলে নামা একজন জানান, ঢেউয়ের স্রোত তিনজনকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো কোন রকম বেঁচে ফিরলেও বন্ধুকে তারা ধরে রাখতে পারেনি।

এদিকে, একই সময় সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া অপর এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি জানান, সিদ্দিক নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক

আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬