ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,কক্সবাজারের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু কোনো একটি সম্প্রদায়ের সম্পদ নয়; এগুলো জেলার ঐতিহ্য, ইতিহাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির অংশ। এসব পবিত্র স্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কক্সবাজার শহরের মাহাসিংদ্রোগ্রী বৌদ্ধ মন্দির পরিদশকালে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেল ৫ টায় মন্দির পরিদর্শনকালে সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মন্দিরের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা এবং মাদকসেবী ও বখাটেদের উৎপাত মুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, কক্সবাজার পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম,কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেং হ্লা, রাখাইন সম্প্রদায়ের নেতা মংরী, মংহ্লামী,মং মিউ নাইসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শহরের মাহাসিংদ্রোগ্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মাদক সেবনকারি
আর বখাটেদের উৎপাত বেড়ে গেছে। ফলে ধর্মীয় এ প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হচ্ছিলো। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পরিদর্শন এবং আশ্বাসের ফলে ধর্মীয় এ প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃংখলা ফিরবে এমনটাই আশা করছেন রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক

শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আপডেট সময় : ০৮:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬