ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২

কক্সবাজারের টেকনাফে এক নারীকে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে বিবস্ত্র করে মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উত্তর শিলখালীর ইছহাকের মেয়ে মুর্শিদাসহ পাঁচজন এ ঘটনায় জড়িত।

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁর বাবা ক্যান্সারে আক্রান্ত। বাবার চিকিৎসা ও অপারেশনের খরচের জন্য টাকা সংগ্রহ করতে বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে শামলাপুর বাজারে যান। সেখানকার ইসলামী ব্যাংক পিএলসির নিচে একটি বিকাশ এজেন্ট থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।

পথে উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে মুর্শিদাসহ কয়েকজন তাঁকে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের পাশে সাদেকের দোকানের নিকট একটি খালি জায়গায় নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, সেখানে শতাধিক মানুষের উপস্থিতিতে তাঁকে বিবস্ত্র করে ফের মারধর করা হয়। পরে লোকজনের ভিড় বেড়ে গেলে তাঁকে টেনেহিঁচড়ে মুর্শিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে পুনরায় মারধর, মাথার চুল কেটে দেয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়।

এদিকে, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম মুর্শিদার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে চিকিৎসার জন্য টেকনাফ সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে উদ্ধারের পর বাহারছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ থানার পৃথক মোবাইল টিম অভিযান চালিয়ে উত্তর শিলখালীর বাসিন্দা ইছহাকের মেয়ে মুর্শিদা ও রেহেনা আক্তারকে আটক করে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবু সায়েদ জানান, আটক দুজনকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে ঘটনার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২

আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬