ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) গ্রেফতার করেছে এসআরবি-১৫।

​রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জুবায়ের ওই ক্যাম্পের মৃত কবির আহমেদের ছেলে।

​জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালায় এসআরবি-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জুবায়েরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ডাইনিং রুম থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত জুবায়ের উখিয়ার আলোচিত কেফায়েত হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।

​উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬