ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক

হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের

উখিয়ার হলদিয়া পালংয়ে এক কিশোরকে মারধর করে অপহরণ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোর এস এম ওসমান সরওয়ার হৃদয়ের পিতা জাফর আলম বাদী হয়ে উখিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে হলদিয়া পালং ইউপির ১নং ওয়ার্ডের জলদিয়া রোড পূর্ব মরিচ্যা আলম মিস্ত্রির দোকানের সামনে রাস্তায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী কিশোর ওসমান সরওয়ার হৃদয় স্কুল মাঠ থেকে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা কাঠের বিট, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাকে টেনেহেঁচড়া করে পাশের ফার্নিচারের দোকানে নিয়ে পিটিয়ে জখম করা হয়।

​হামলার পর বিবাদীরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

কিশোরের স্বজনেরা পরবর্তীতে যোগাযোগ করলে বিবাদীরা ভুক্তভোগীর কোনো সঠিক তথ্য না দিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

অপহৃত শিশুকে উদ্ধার এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান মজুমদার বলেন,বিষয়টি গুরত্ব সহকারে নিয়ে পুলিশ কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর

হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ১০:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬