ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আজ স্বপ্ন দেখার দিন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ

উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় স্থানীয় এক যুবক কে অপহরণের সময় দুই রোহিঙ্গা যুবক কে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধামনখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় উখিয়া কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা সলিমের ছেলে ইব্রাহীম এবং একই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে নুর আলমকে আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সকালে ধামনখালী এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল রোহিঙ্গা যুবক স্থানীয় বাসিন্দা জাকির হোসেনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় জাকিরের শোরগোলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে ধরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোহিঙ্গাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “স্থানীয় জনতার সহযোগিতায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গণপিটুনিতে তারা আহত হওয়ায় প্রথমে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও অপহরণ চেষ্টার ঘটনায় পৃথক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই

উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬