ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী

  • মোঃ ইমরান খান:
  • আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 109

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিয়াজীপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার ঘর নির্মাণ সামগ্রী ও গৃহস্থালি উপকরণ বিতরণ শুরু হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া হচ্ছে এই সহায়তা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়ার তাকওয়া ভ্যালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণ ও মেরামতের প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন গৃহস্থালি উপকরণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত ১০০টি পরিবারের মধ্যে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনের কর্মকর্তারা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, বন্যায় ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন। ঘর নির্মাণ সামগ্রী ও গৃহস্থালি উপকরণ পাওয়ায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী

আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬