ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আজ স্বপ্ন দেখার দিন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই

পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয়

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়েছে লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করেন উপজেলা ক্রীড়া সংস্থা। খেলাকে ঘিরে স্কুল মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা শুরুর অনেক আগে থেকেই মাঠে দর্শকদের সমাগম শুরু হয়।

বিকেল ৪টার দিকে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থানীয় দর্শকদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ফুটবলপ্রেমীরা ম্যাচ দেখতে আসে। নির্ধারিত সময়ের মধ্যে লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায়।

পরে গোল পরিশোধে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি একাধিক আক্রমণ চালালেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ।

প্রীতি ম্যাচের প্রধান সমন্বয়কারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন-আখন্দ।

ম্যাচ উদ্বোধন করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। ম্যাচের গেস্ট অব অনার ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও পদুয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পদুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সিকদার, বান্দরবান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এসএম শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম চিশতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জকরিয়া, ওয়েল ফুড লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম, সিজল পদুয়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর, খোরশেদ আলম সিকদার ও শহীদুল ইসলাম শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠটির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এ মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা আরও বাড়বে। মাঠটির সংস্কার ও উন্নয়নে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তারা।খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন মোরসেল মাহমুদ, আরিফ উদ্দিন ও কফিল উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক

পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয়

আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬