ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই

জাতিসংঘ, পৃথিবীর সেই কথার ঘর, যেখানে যুদ্ধের আগে কথা বলার কথা, অস্ত্রের আগে যুক্তি রাখার কথা। কিন্তু নিউইয়র্কের মঞ্চে এবার দৃশ্যটা যেন একটু অন্যরকম।

কেউ বক্তব্যের মাঝপথে উঠে চলে যাচ্ছে, কেউ মাইক্রোফোনে হুমকির ভাষা ছুড়ে দিচ্ছে, কেউ আবার যে প্রতিষ্ঠানটির ছায়ায় দাঁড়িয়ে কথা বলছে, তাকেই অকার্যকর বলে বিদায় জানাতে চাইছে। অথচ বাইরে পৃথিবীর কোথাও যুদ্ধ থামছে না, কোথাও মানুষ ঘর হারাচ্ছে, কোথাও ক্ষুধা আর উদ্বেগের রাত দীর্ঘ হচ্ছে।  জাতিসংঘের ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্যই যেখানে “রেস্টুরিং ট্রাস্ট বা আস্থা পুনরুদ্ধার” সেখানেই আস্থার সংকট যেন চোখের সামনে।

তাহলে প্রশ্নটা খুব সহজ, এভাবেই কি চলবে ‘ভদ্রপল্লি’? জাতিসংঘ নিখুঁত নয়। তার সীমাবদ্ধতা আছে, ব্যর্থতা আছে, ক্ষমতার রাজনীতির কাছে অসহায় মুহূর্তও আছে। কিন্তু তাই বলে কথার শেষ দরজাটিও কি বন্ধ করে দিতে হবে?

ভদ্রপল্লিতে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হতে পারে। দরজা বন্ধ করা যায়। রাগ করে চলে যাওয়াও যায়। কিন্তু আগুন লাগলে? তখন তো আবার সেই প্রতিবেশীর দরজাতেই কড়া নাড়তে হয়।

আজ জাতিসংঘের সংকট শুধু জাতিসংঘের নয়, এটি আমাদের সভ্যতার সংকট। কারণ প্রতিষ্ঠানটি দুর্বল হলে শক্তিশালী রাষ্ট্রের কণ্ঠ আরও জোরালো হবে, কিন্তু ছোট রাষ্ট্রের কণ্ঠ কোথায় যাবে?

জাতিসংঘের মহাসচিব বলেছেন, পৃথিবীর ফাটলগুলো এখন “ক্যানিয়ন বা গভীর খাদ”-এ পরিণত হচ্ছে।হয়তো তাই এখন জাতিসংঘকে ভেঙে ফেলার চেয়ে আবার বসার টেবিলটি ঠিক করাই বেশি জরুরি।

কারণ শেষ পর্যন্ত, যুদ্ধেরও আগে একটি শব্দ আসে, কথা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই

আপডেট সময় : ১১:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬