ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকার আবু সুফিয়ানের ছেলে আব্দুল আল নোমান (২০), পশ্চিম বাঘমুয়া এলাকার সোলতান আহমদের ছেলে ওমর ফারুক (২৫), একই এলাকার মো. মহসিনের ছেলে মো. জহিরুল ইসলাম টিপু (২৪) এবং আমিরাবাদ ইউনিয়নের হাজিরপাড়া এলাকার শাহেদুল আলমের ছেলে রাজিবুল হাসান (১৯)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে লোহাগাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬