কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে।
গত ২৪ ঘণ্টায় শহরের পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অপরাধ দমন ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীদের তালিকায় রয়েছে পাঁচজন চোর ও ছিনতাইকারী, এগারোজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পাঁচজন আসামী এবং আরও দুইজন নিয়মিত মামলার আসামী।
গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে সাইম বিন জিহান (২০), শাহেদ মনি (২২), আলী আহাম্মদ (২৫), পারভেজ মোশারফ (২৭) ও আশ্রাফুল ইসলাম ছাদমুন (২০) গ্রেফতার হয়েছেন।
একই সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া এগারোজন মাদকসেবী হলেন রায়হানুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন রানা (২২), মুর্শেদুল আলম (২৮), মোঃ রিয়াজ (২৪), মোঃ আব্বাস (৪০), মুবিনুল হক মুবিন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মোঃ তারেক (২৪), আবুল কাশেম (২০), মোঃ শাহিন (২০) ও আজিজুল হক (৪০)।
তাছাড়া বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আমিনা বেগম (৪৫), নুরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), জাবেদ উদ্দিন এবং মোঃ ইউনুছকে (২৭) গ্রেফতার করা হয়। পুলিশের নিয়মিত মামলার আওতায় গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন জিয়াবুল হক (৩২) এবং এনায়েতুর রহমান প্রকাশ নয়ন (২৮)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত সকল আসামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং অপরাধ দমনে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক: 






















