ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ ঘণ্টায় শহরের পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ জানায়, অপরাধ দমন ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামীদের তালিকায় রয়েছে পাঁচজন চোর ও ছিনতাইকারী, এগারোজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পাঁচজন আসামী এবং আরও দুইজন নিয়মিত মামলার আসামী।

গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​আটককৃতদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে সাইম বিন জিহান (২০), শাহেদ মনি (২২), আলী আহাম্মদ (২৫), পারভেজ মোশারফ (২৭) ও আশ্রাফুল ইসলাম ছাদমুন (২০) গ্রেফতার হয়েছেন।

​একই সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া এগারোজন মাদকসেবী হলেন রায়হানুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন রানা (২২), মুর্শেদুল আলম (২৮), মোঃ রিয়াজ (২৪), মোঃ আব্বাস (৪০), মুবিনুল হক মুবিন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মোঃ তারেক (২৪), আবুল কাশেম (২০), মোঃ শাহিন (২০) ও আজিজুল হক (৪০)।

​তাছাড়া বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আমিনা বেগম (৪৫), নুরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), জাবেদ উদ্দিন এবং মোঃ ইউনুছকে (২৭) গ্রেফতার করা হয়। পুলিশের নিয়মিত মামলার আওতায় গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন জিয়াবুল হক (৩২) এবং এনায়েতুর রহমান প্রকাশ নয়ন (২৮)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত সকল আসামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং অপরাধ দমনে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬