ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন

আজ ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস, অথচ এদিনেই পুড়ছে উপকূলের রক্ষাকবচ প্যারাবন। মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় গতকাল (৪ জুন) ও আজ শুক্রবার (৫ জুন) দিনেদুপুরে প্যারাবন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, ম্যানগ্রোভ বন উজাড় করে চিংড়িঘের ও লবণ মাঠে রূপান্তর করতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল প্যারাবন নিধনের সাথে জড়িত। এই নিয়ে মহেশখালী উপজেলা প্রশাসন যৌথবাহিনীর সমন্বয়ে বনবিভাগ কে সাথে নিয়ে কয়েকবার অভিযান চালিয়েছিল চলতি বছরের গত মার্চ ও এপ্রিলের প্রথমদিকে।

সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকায় প্রায় ৫ হাজার একর ম্যানগ্রোভ বন দখল ও উজাড়ের ঘটনায়, ৫০০ কোটি টাকার পরিবেশগত ক্ষতির অভিযোগ এনে গত ২ এপ্রিল বন বিভাগের ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) বিভাষ কুমার বাদী হয়ে– ৩০ জনকে আসামি করে, মহেশখালী থানায় মামলা করেন। এই মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যসহ অনেকেই আসামি রয়েছেন।

স্থানীয় মহেশখালী গোরকঘাটা রেঞ্জের আওতায় ৪২ হাজার ২৯৪ একর প্যারাবন রয়েছে। এর মধ্যে গত কয়েক দশকে প্রায় ৯ লাখ বাইন ও কেওড়াগাছ কাটা পড়েছে এবং ৫ হাজার একরের বেশি বনভূমি বেদখলে চলে গেছে। যা স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী মহল প্যারাবন নিধন করে দখল করেছে।

স্থানীয় জনসাধারণ ও পরিবেশবাদীরা অভিযোগ করে বলেন—’মাঝে মাঝে প্রশাসন অভিযান বা মামলা দায়ের করলেও প্রকৃত প্রভাবশালী ‘রাঘববোয়ালরা’ আড়ালেই থেকে যায় এবং সাধারণ মানুষ ও শ্রমিকরা হয়রানির শিকার হয়। প্রশাসনের এই নামেমাত্র অভিযানকে আই ওয়াশ বলছেন পরিবেশবাদীরা।

সম্প্রতি কুতুবজোমের ঘটিভাঙ্গায় দিনে-দুপুরে প্যারাবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনায় মহেশখালী (গোরকঘাটা) রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার কল করেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতৃবৃন্দরা বলছেন ‘পরিবেশ দিবস আর পরিবেশ নিধন দুটো এক সাথে চলতে পারে না। মহেশখালীতে বনবিভাগ ও প্রশাসনের উদাসীনতায় দুটো একসাথে চলছে’।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন

আপডেট সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬