ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ

মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় স্কুলের মাঠে খেলাধুলার সময় কথা বলার জের ধরে রহিম উদ্দিন শামীম (১৫) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে কালারমার ছড়া ইউনিয়নের আল-আমিন মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা আব্দুল মান্নান বাদী হয়ে ওই স্কুল শিক্ষক নজরুল ইসলামের (৪০) বিরুদ্ধে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম কালারমার ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনার আবুল কালামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রহিম উদ্দিন শামীম স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে শামীম তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। বিষয়টি কেন্দ্র করে শিক্ষক নজরুল ইসলাম শামীমকে ডেকে নিয়ে স্কুলের ভেতরে আটকে রাখেন এবং ডিশের তার (ক্যাবল) দিয়ে শরীরের পেছনে ও বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরে গুরুতর জখম হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে জানতে চাইলে লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে মহেশখালী থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক নজরুলের বিরুদ্ধে এর আগেও খেলাধুলাকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে হামলা এবং পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬