ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives এখনো মুছেনি ক্ষত, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্ঠায় চকরিয়ার বন্যা দুর্গতরা রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ: মালয়েশিয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ বিবৃতি কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি!

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিতে হিজাব পরায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রোল করলেও এই প্রতিকূল সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে বেশ কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

অনেকেই প্রশ্ন তোলেন, ‘তিনি কেন হিজাব পরেছেন?’ কিংবা ‘তিনি কি মুসলিম?’ তবে এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের একাংশের মতে, দর্শনীয় স্থান হিসেবে সেখানকার মসজিদের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়ায় তিনি হিজাব পরেছেন। আবার অনেকে একে অঙ্কিতার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতিবাচকতা ছড়াতে নিষেধ করেছেন।

ভারতীয় টেলিভিশন নির্মাতা একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। পরবর্তীতে এই দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।

সূত্র : ঢাকা পোস্ট

ট্যাগ :

Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

আপডেট সময় : ০২:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬