ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের কোনো অঙ্গরাজ্যে পটপরিবর্তন হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর পাচারকালে ইয়াবাসহ তিন কারবারি আটক, ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী গর্জনিয়ার জুমছড়িতে ১৬ হাফেজকে পাগড়ি প্রদান “কক্সবাজারের কর্তৃত্ব বাংলাদেশের নাকি জাতিসংঘের?” সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে শুভেন্দুর সরকার কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল উখিয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আন্তর্জাতিক নার্সেস দিবস: ৮০০ রোগীকে খাবার বিতরণ বিএনএ’র সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের কোনো অঙ্গরাজ্যে পটপরিবর্তন হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। সোমবার সচিবালয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন৷

তিনি বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন ও এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরাতন ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরণের কোনো পরিস্থিতির সত্যতা বা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি জনগণকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারতের কোনো অঙ্গরাজ্যে পটপরিবর্তন হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের কোনো অঙ্গরাজ্যে পটপরিবর্তন হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬