ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

উখিয়ায় সাজাপ্রাপ্ত রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, বুধবার (০৬ মে) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার (২৯) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১-এর ব্লক-ডি/৩-এর বাসিন্দা এবং মৃত আব্দুল হাবির ছেলে।

র‍্যাব-১৫ এর সিপিসি-২ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপনে রয়েছে। এর প্রেক্ষিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আনোয়ার উখিয়া থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আদালতের রায় কার্যকর এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

উখিয়ায় সাজাপ্রাপ্ত রোহিঙ্গা গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬