ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ

স্টাফ কোয়ার্টারে রেস্টুরেন্টকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলাতলীর ‘শালিক রেস্টুরেন্ট’ এর স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কলাতলীর স্টাফ কোয়ার্টারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের রুমমেট শামসুল আলম জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি কক্ষে গিয়ে সুমনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে অন্য সহকর্মীদের ডাকেন। পরে সবাই মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সহকর্মীরা আরও জানান, ঘটনার আগের দিন সন্ধ্যা পর্যন্ত সুমন স্বাভাবিকভাবেই কর্মস্থলে দায়িত্ব পালন করেন। হঠাৎ তার এমন মৃত্যুতে তারা বিস্মিত ও শোকাহত।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু কি না, নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সুমনের অকাল মৃত্যুতে তার সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র

স্টাফ কোয়ার্টারে রেস্টুরেন্টকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬