ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে

মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে তালিকাভুক্ত ৯৩১ জন জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৭৫ কেজি করে চাল দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ। এ সময় সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।

চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলে পরিবারগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে, সে জন্য পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম, ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আঞ্জুমান আরা ও সুমি আক্তার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬