ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চাদের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার “অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই চুক্তি করতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।

মধ্যপ্রাচ্যে হওয়া এ যুদ্ধে তেলের ওপর যে চাপ ফেলেছে তা কমাতে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বৃহস্পতিবার তিনি জানিয়েছেন।

“তারা ডাকছে, বলছে, ‘একটি চুক্তি করলে কেমন হয়?’, আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছো,” হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথাই বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে গর্ব করার কথা জানিয়ে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করে দিচ্ছেন।

“তাদের নৌবাহিনী শেষ, তিন দিনে ২৪টি জাহাজ,” ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করার আহ্বান জানাতে দিয়ে তিনি এ কথা বলেন।

“আমরা বিশ্বজুড়ে থাকা ইরানি কূটনীতিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করতে এবং নতুন ও ভালো ইরান গড়ায় আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি,” বলেছেন তিনি।

নিউ ইয়র্কে জাতিসংঘের ইরান মিশন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্প ইরানে অভিযান শুরুর পরদিনও বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু ইরান পরে এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না
সূত্র: বিডি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি

চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প

আপডেট সময় : ১২:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬