ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদন্ড সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে ভুল ইংরেজিতে নারী এমপির বক্তব্য আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ পেকুয়ায় আগুনে পুড়ে ছাই লবণ শ্রমিকের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকার কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড এখন মেসির

চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম

বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে অর্থ সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এতে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাওয়া হবে। পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়নই এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ, চলতি মাসের মধ্যেই কার্ড বিতরণ শুরু হবে।

তিনি জানান, দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে।
প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছে দেওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারের নারীরাই হবেন এর মালিক। শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে, এরপর ধারাবাহিকভাবে সুবিধার পরিধি বাড়ানো হবে।

সূত্র: বাংলা নিউজ ২৪ ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম

আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬