ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১

টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের নিয়ে যাওয়া হয়, অপহৃত জেলেরা মাছ ধরার পর উপকূলে ফিরছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

তিনি বলেন, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

অপহৃত জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি নৌকায় মাছ শিকার করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, রাতে ৫টি ট্রলার একসঙ্গে ফিরছিল, হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়।  কিছু বুঝে ওঠার আগেই স্পিডবোট নিয়ে এসে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে নৌকাসহ ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসে।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসি। এ কারণে মাঝেমধ্যে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির কাছে ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গাসহ ৭৩ জেলেকে দীর্ঘদিন পর ফেরত দেয় আরকান আর্মি। বিজিবি সূত্র জানিয়েছে, গত ১ বছর সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদীর সীমানা থেকে নিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। যাদের মধ্যে ২৮০ জনের অধিক ফেরত এলেও বাকিদের কোনো হদিস নেই, ফলে উদগ্রীব হয়ে আছেন তাদের স্বজনেরা।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট সময় : ০২:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬