ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

‘ক্যামেরায় গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

তরুণদের সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

‘Empowering Youth Voices for Inclusive Governance in Cox’s Bazar through Youth-Led Films & Community Discussions’ শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ওশান প্যারাডাইস হোটেলে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ ও বাংলাদেশে নিযুক্ত কানাডা হাইকমিশনের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি (কক্সবাজার রিজিয়ন) আপেল মাহমুদ। তিনি বলেন, তরুণদের নির্মিত চলচ্চিত্র কক্সবাজারের সৌন্দর্য, শান্তি ও ইতিবাচক বার্তা বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। তিনি তরুণদের এই সৃজনশীল অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং শান্তির সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের চলচ্চিত্র কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পে অংশগ্রহণকারী তরুণরা।
প্রিমিয়ার শোতে ফেলো ও লার্নারদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— “প্রহর” ও “স্বপ্নজয়ী” প্রদর্শিত হয়।

“প্রহর” চলচ্চিত্রে এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অন্যদিকে “স্বপ্নজয়ী” চলচ্চিত্রে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসান এবং পিস অ্যাম্বাসাডর নাদিয়া হোসাইন সৌরভী। অনুষ্ঠানের শেষ পর্বে প্রকল্পে অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

‘ক্যামেরায় গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬