ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক জরুরি নির্দেশনায় প্যাথলজি ল্যাব রিপোর্টে কেবল বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের স্বাক্ষরের বিধানকে পেশাগত বৈষম্যমূলক আচরণ উল্লেখ করে তা বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছেন বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টরা।

২০২৬ সালের ৫ জানুয়ারি জারি করা ওই জরুরি নির্দেশনার (স্মারক নং স্বঃ অধি/হাসঃ/নির্দেশনা/২০২৫/১৫) ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্যাথলজি ল্যাবের রিপোর্টে শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকরাই স্বাক্ষর করতে পারবেন। অথচ এর আগে জারি করা অধ্যাদেশগুলোতে বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের রিপোর্টে স্বাক্ষরের সুযোগ ছিল বলে দাবি করেন বায়োকেমিস্টরা।

এই নির্দেশনার প্রতিবাদে কক্সবাজার সিটি কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজ্ঞাপনে বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের স্বাক্ষরের অধিকার বাদ দেয়ায় পেশাগত বৈষম্য সৃষ্টি হবে এবং এতে স্বাস্থ্যসেবায় তাঁদের দীর্ঘদিনের অবদান ক্ষুণ্ণ হবে। আধুনিক রোগ নির্ণয়, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোলে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের ভূমিকা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে উক্ত প্রজ্ঞাপনের ৫ নম্বর অনুচ্ছেদ অবিলম্বে বাতিল বা সংশোধন করা জরুরি। একই সঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকদের পাশাপাশি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট এবং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষরের বৈধতা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আক্তার উদ্দিন চৌধুরী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ইজাজুর রহমান হিমু, গোলাম মোস্তফা মিঠু, ঈপ্সিতা চক্রবর্তী, শহীদুল আলম সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে একই বিভাগের প্রভাষক মিসবাহ উদ্দিন, সরওয়ার আলম, কামরুন্নাহার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ

আপডেট সময় : ১০:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬