ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

১৮ জন প্রার্থীর ভিড়ে একমাত্র তরুণ কণ্ঠ মোহাম্মদ আব্দুল্লাহ আল আরফাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কক্সবাজার ৪ আসনে (উখিয়া -টেকনাফ ) প্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ আল আরফাতের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

উল্লেখ্য, তিনি কক্সবাজার জেলায় এলডিপির একক প্রার্থী হওয়ার পাশাপাশি ১৮ জন প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ প্রার্থী। মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে কক্সবাজার–৪ আসনে এলডিপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ আল আরফাত বলেন,
“আমি কৃতজ্ঞতা জানাই নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে কক্সবাজার–৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের প্রশ্নে আমি আপসহীনভাবে কাজ করতে চাই। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন,
“এই নির্বাচন কেবল একটি প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কক্সবাজারের ভবিষ্যৎ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”

কক্সবাজারের ৪ টি আসনে মোট ২৩ প্রার্থী মনোনয়ন জমা দেয়। তার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয় আর ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

১৮ জন প্রার্থীর ভিড়ে একমাত্র তরুণ কণ্ঠ মোহাম্মদ আব্দুল্লাহ আল আরফাত

আপডেট সময় : ০৮:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬