ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 389

বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো গাইলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এদিন তিনি অন্য গানের সঙ্গে গেয়েছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানটিও। রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা চমকে যান।

ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’

কথা বেশি না বাড়িয়ে গান শুরু করেন রাহাত ফতেহ আলী খান। ‘আল্লাহ হু’ গান দিয়ে শুরু করে একে একে গাইলেন তাঁর পছন্দের অন্য সব গানও। গেয়েছেন নুসরাত ফতেহ আলী খানের ‘সানু এক পাল চেইন’ গানটি। এরপর গেয়েছেন ‘খুদা অর মহব্বত’। এ গানটি শেষ করে রাহাত ফতেহ আলী বলেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব। রাহাত ফতেহ আলীর কাছ থেকে রুনা লায়লার মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীর সুরের গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

শীতের রাতে বিপিএলের উদ্বোধনী মঞ্চে টানা দুই ঘণ্টা গান গেয়ে শুনিয়েছেন রাহাত ফতেহ আলী খান। এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তাঁর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তাঁর তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাঁকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’

এর আগে রুনা লায়লার সুরে বাংলা গানে কণ্ঠ দিতে পেরে রাহাত ফতেহ আলী খান বলেছিলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।’ ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামে এ গানটি ‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার’ অ্যালবামের জন্য তৈরি হয়। সিটি ব্যাংক ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪