ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

প্রেমে অমর হলেন জিন্নাত— প্রেমিকের বিয়ের আসরে বিষপান, একদিন পর মৃত্যু

চার বছরের প্রেম। ছিল একসঙ্গে জীবন গড়ার স্বপ্নও। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় পরিবারের সিদ্ধান্তে। প্রেমিকের বিয়ের খবর শুনে শেষবারের মতো ছুটে গিয়েছিলেন তার বাড়িতে। সেখানে গিয়ে দেখেন সাজ সাজ রব, চলছে বিয়ের আয়োজন। আর সেই দৃশ্যই যেন সহ্য করতে পারেননি তরুণী জিন্নাত আরা। সবার সামনে বিষপান করে মৃত্যুর দিকে ঠেলে দেন নিজেকে। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন তিনি। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিন্নাত আরা (২২)।

ঘটনাটি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়া ঘোনা গ্রামের। এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আবেগঘন প্রতিক্রিয়া।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল আহমদ জানিয়েছেন, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার (২২) সঙ্গে একই ইউনিয়নের নয়া ঘোনা গ্রামের আবু হানিফার ছেলে রহিম উল্লাহর (২৮) দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি পারিবারিক সিদ্ধান্তে অন্যত্র বিয়ে ঠিক হয় রহিম উল্লাহর। শুক্রবার (১৫ মে) ছিল তার বিয়ের দিন। বিয়ের খবর পেয়ে দুপুরে প্রেমিকের বাড়িতে যান জিন্নাত। সেখানে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে উপস্থিত লোকজনের সামনেই বিষপান করেন। বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিন্নাত আরার বাবা নাজের হোসেনের অভিযোগ, বিষপানের পরও প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা না করে উল্টো তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।

ইউপি সদস্য জালাল আহমদ নিশ্চিত করেন, “চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে জিন্নাত মারা যায়। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।”

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেছেন, “বিষপানে তরুণীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তার পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জিন্নাতের মৃত্যুর খবরে লেমশীখালীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অনেকে বলছেন, ভালোবাসার পরিণতি না পাওয়ার বেদনা এক তরুণীর জীবন কেড়ে নিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

প্রেমে অমর হলেন জিন্নাত— প্রেমিকের বিয়ের আসরে বিষপান, একদিন পর মৃত্যু

আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬