ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস

হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

কক্সবাজারের উখিয়ায় একাধিকবার হত্যার হুমকি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং বিভিন্ন স্থানে তার ও পরিবারের বিরুদ্ধে পোস্টারিংয়ের অভিযোগ তুলে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিটার সাইফুল (২৭)।

পিটার সাইফুল কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ট্রানজিট সেন্টার এক্সটেনশনে বসবাস করেন।

পিটার সাইফুল অভিযোগ করেন, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর ‘মোহাম্মদ শেখ আদনান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে ক্যাম্পে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের হত্যার ফতোয়া দেওয়া হয়। একস মাসে নূর ফয়সাল’ নামের একটি আইডি থেকে করা মন্তব্যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ৮ জানুয়ারি ক্যাম্প-২ ওয়েস্ট, ২ ইস্ট, ৭, ১৩ ও ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন স্থানে তাকে এবং তার ভাই নুর ইম্মানুয়েলকে ফাঁসির দাবিতে পোস্টার লাগানোর অভিযোগ করেন তিনি।

এছাড়া, একই বছরের ২ মে ‘ওসামা ইব্রাহিম’ নামের এক রোহিঙ্গা ব্যক্তি ‘আল ফাতেহ’ নামের একটি ফেসবুক পেজে তার ছবি ব্যবহার করে ভিডিও বার্তা প্রকাশ করেন।

ওই ভিডিওতে তাকে রোহিঙ্গাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার মিথ্যা অপবাদ দেওয়া এবং তার ও পরিবারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে ট্রানজিট সেন্টারে তাদের বসতবাড়ি ও ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার অভিযোগও করেন তিনি।

পিটার সাইফুল আরও অভিযোগ করেন, ২ মে রাত আনুমানিক ১১টা ৫৬ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি অন্য একটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন।

এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালেও সেই হামলার স্বীকার হয়েছিলো বলে জানান।

এ ঘটনায় বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন পিটার সাইফুল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি

হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬