ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

সেন্টমার্টিনে পর্যটক গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেন্টমার্টিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে দ্বীপে পর্যটকদের অবাধ যাতায়াত নিশ্চিত করা, দেশের সব নাগরিকের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা এবং পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমেদ। এছাড়া বক্তব্য দেন সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সেন্টমার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যটন কার্যক্রমে বিধিনিষেধ থাকায় দ্বীপের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। পর্যটননির্ভর এই এলাকার বাসিন্দারা চরম আর্থিক সংকটে রয়েছেন। দ্রুত এসব বিধিনিষেধ প্রত্যাহার করে স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর জন্য তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান।  সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সেন্টমার্টিনে পর্যটক গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬