ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 851

কক্সবাজার সিটি কলেজ গেটে সন্ত্রাসীদের গুলিতে আহত নির্মাণ শ্রমিক একরামুল হক (৩৩) মারা গেছেন। দুই সপ্তাহ ধরে মৃত্যু যন্ত্রণার সাথে লড়াই করে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন একরাম।

একরামের বাবা জালাল আহমদ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ একরামের দুই দফায় অপারেশন হয়। প্রথম বারের অপারেশনে কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় অপারেশনে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।

জালাল আহমদ জানান, একরামের বুকের বাম পাশে করা গুলিটি বের হয়ে যায় পিট দিয়ে। ফলে ঝুঁকি নিয়ে অপারেশন করেও বাঁচানো গেলো না তার ছেলেকে।

গেল ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় রাজমিস্ত্রী কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ গেটে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা একরামকে ঘিরে ধরে। পরে এক অস্ত্রধারী একরামের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একরামকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেদিন কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে একরামের স্বজনরা জানান, রাজমিস্ত্রী কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ গেটে আবুল মনসুর লুদু, সাদ্দাম সহ বেশ কয়েকজন একরামকে ঘিরে ধরে। একপর্যায়ে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ওইদিন রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে আটক হয় অভিযুক্ত আবুল মনসুর লুদু।

নিহত একরাম শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার জালাল আহমদের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

আপডেট সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬