ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন রুমিন ফারহানা

দেশে প্রচলিত মব কালচার বন্ধে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রশ্ন রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

প্রশ্নের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার ওপর খাঁড়ার ঘা সব সময়ই থাকে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ, যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি উনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া—এই কালচার ছিল।’

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া এই কালচার ছিল। এরপরে অন্তবর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম মব কালচার। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত আমাদের যেই পরিসংখ্যান, সেটা বলছে যে ২৫০ থেকে ৩০০ এর ওপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে রুমিন বলেন, ‘যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশের শুরু হয়েছে এবং আমি নিজেও ২১ ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কী কী পদক্ষেপ নেবেন?’

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন রুমিন ফারহানা

আপডেট সময় : ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬