ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংযোগ সেতুর কাজ শেষ করাসহ নানা দাবীতে ভারুয়াখালীতে গণসমাবেশ ও পদযাত্রা

কক্সবাজারের খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতু, ভারুয়াখালী-চৌফলদন্ডী সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং ভারুয়াখালী-রশিদনগর সড়কে ডাকাতি বন্ধের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা করেছে স্থানীয়রা।

সোমবার দুপুর ১টার দিকে ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসা প্রাঙ্গন থেকে ওই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে নির্মাণাধীন খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতুর অনুষ্ঠিত হয় সমাবেশ । যেখানে স্থানীয় নানা শ্রেণী-পেশার লোকজনের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালে জানুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরুর পর প্রায় ৫ বছর অতিবাহিত হতে চললেও এখনও প্রায় ৪০ শতাংশের বেশি কাজ বাকি। আগামী ৩ মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা ভারুয়াখালী-রশিদনগর সড়কে ডাকাতি বন্ধের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান এবং এ বিষয়ে গণসাক্ষরও সংগ্রহ করা হয়।

সাংবাদিক ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ বদরুল আলম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সরওয়ার কামালসহ অনেকেই।

পরে মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

সংযোগ সেতুর কাজ শেষ করাসহ নানা দাবীতে ভারুয়াখালীতে গণসমাবেশ ও পদযাত্রা

আপডেট সময় : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫