ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট ও ব্যবসা পরিচালনার কারণে পেকুয়া বাজারে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল সড়কে যানজট ও জনদুর্ভোগ। অবশেষে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পেকুয়া উপজেলা প্রশাসন।

রবিবার (২০সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পেকুয়া বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতের কিছু অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকানের সামগ্রী ও স্থাপনা সরানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পেকুয়া বাজারের ফুটপাতের বড় একটি অংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে একদিকে পথচারীদের ভোগান্তি বাড়ত, অন্যদিকে ব্যস্ত সময়ে যানজটও তীব্র আকার ধারণ করত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অভিযান শেষে ফুটপাত আবারও যাতে দখল না হয়, সেদিকে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গায় ব্যবসার সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে চেষ্টা অব্যাহত আছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজারের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। পথচারীদের চলাচলে সুবিধার্তে এসব ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়ার মানুষ যানজট ও ফুটপাত দখলের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে পেকুয়া বাজার ও চৌমুহনীতে প্রতিদিন অসংখ্য মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। গত তিন মাস ধরে যুবদলের নেতাকর্মীরা বাজারের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছেন। এসব সমস্যা দুর করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ ফুটপাত দখলমুক্ত করতে অভিযোগ পরিচালনা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ১২:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬