ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব পাবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মাতৃস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি।

সফরকালে কুয়েতের ক্রাউন প্রিন্স, পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীকে চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল সফরসঙ্গী করবে। সফরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬