ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে!

শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী সাগর বাদশার কাছ থেকে একটি কাগজবিহীন ( বডার ক্রস ) বাইক কিনেছিলো সাইফুল।

৬০ হাজার টাকায় কেনা এই বাইক একদিন শহরের ট্রাফিক পুলিশ ধরে ফেলে। সাইফুল কে বাইকটি ছাড়িয়ে দেয়ার আশ্বাস দেয় সাগর বাদশা। কয়েকমাস পেরিয়ে গেলেও বাইক ছাড়িয়ে দিতে না পারায় তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।

এ নিয়ে প্রায় এই দুই বন্ধুর মধ্যে তর্কাতর্কি চলতো। ৫ দিন আগে এর মাত্রা পৌঁছায় চরম পর্যায়ে। এর জের ধরে রবিবার বিকেলে সাইফুল কে বাসা থেকে ডেকে বইল্যাপাড়ার জাদি পাহাড়ে নিয়ে যায় সাগর বাদশা। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে সাগর বাদশা।

পরে রক্তাক্ত অবস্থায় সাইফুল কে উদ্ধার করে স্বজনেরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রবিবার রাতে হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে করতে এসব কথা জানাচ্ছিলেন নিহত সাইফুলের মা ছেনুয়ারা বেগম।

নিহত সাইফুলের বাড়ী কক্সবাজার শহরের পাহাড়তলীতে। সে তিন সন্তানের জনক। ট্যুরিস্ট জিপের চালক ছিলো সে।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, মোটর সাইকেল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থেকে এ হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে!

আপডেট সময় : ১১:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬