ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মদ, সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহন সেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলিতে হাকিম মিয়ার মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। সেখানকার একটি ভাড়া বাসা থেকে মোহন সেনকে আটক করা হয়।

গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি কার্তিক সেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন ও একটি হিট গান উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি জেরিক্যানে ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ (ডায়ালাইট-বি সল্যুশন, অরেঞ্জ, লেমন, চকোলেট ও কফি ফ্লেভার) জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্য আলামতের মধ্যে রয়েছে ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, “গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের

শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬