ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে বাংলাদেশি যুবক আহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৪-তে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ১৪ নং ক্যাম্পের সি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।

​গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ ওবায়দুল হক লালু (৩০)। তিনি পালংখালী ইউনিয়নের ছোরাখোলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

​আহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, লালুর দোকান থেকে প্রতিদিন বাকিতে মালামাল নিয়ে যায় রোহিঙ্গা ইউনুস।পরে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে লালুর সাথে রোহিঙ্গা ও আরএসও’র কমান্ডার মোঃ ইউনুসের (২৮) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনার পর সবাই জুমার নামায পড়তে চলে যায়।

নামাযের পরপরই হটাৎ করে রোহিঙ্গা ইউনুছের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল এসে লালুকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন লালু।​ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ক্যাম্প-১৪-এর এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করেন।

হামলাকারি মোঃ ইউনুস (২৮) ক্যাম্প-১৪-এর সি/১১ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম কালু মিয়া।

​এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, আহত ওবায়দুল হক লালু পালংখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাজনিমার খোলার আবুল হোসেন ভুলুর পুত্র। তিনি রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত লালুর ডান পায়ের গোড়ালীতে গুলি লাগে, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬