ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের দ্বন্দ্ব নিরসনে তৎপর সরকার-শামসুদ্দৌজা নয়ন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সাথে স্হানীয়দের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সরকার সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

তিনি জানান, রোহিঙ্গা শরনার্থী শিবির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং গুজব সৃষ্টি নিয়ে সচেতন থাকতে হবে।

বুধবার (২৮ মে) সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিএমজেড এর পক্ষে জিআইজেড ও জাতীয় এনজিও এফআইভিডিবি আয়োজিত উখিয়া-টেকনাফ এলাকায় পিস মিডিয়েশন এবং প্রমোশনে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক কর্মশালায় উপরোক্ত কথা বলেন।

কর্মশালায় শামসুদ্দৌজা আরো বলেন, রোহিঙ্গা ও স্হানীয় বাসিন্দাদের দ্বন্দ্ব নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মিডিয়েশন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সঠিক তথ্য উপস্থাপন মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্মশালায় বলা হয় কক্সবাজারের হোস্ট কমিউনিটি এবং উখিয়া – টেকনাফে আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়ন ও সহায়তা এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে জার্মান সরকারের আর্থিক সহায়তায় জিআইজেড এবং এফআইভিডিবি।

কর্মশালায় উল্লেখ করা হয় উখিয়া – টেকনাফে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মিডিয়েটর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় দ্বন্দ্ব নিরসন ও সুষ্ঠু সমাধানের পরিবেশ সৃষ্টিতে ৩২০ জন মধ্যস্থতাকারী ( মিডিয়েটর) রাখা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ পুরুষ ও ৫০ শতাংশ মহিলা রয়েছে। এবং হোস্ট কমিউনিটির পক্ষ থেকে ৫০ শতাংশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশ এই প্রকল্পের আওতায় কাজ করবেন।

উক্ত অনুষ্ঠানে ইউএনএইচসিআর, আইওএম সহ দেশি-বিদেশি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি , সিনিয়র সহকারী সচিব ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ, সহকারী ক্যাম্প ইনচার্জ শফিকুল বারী, জিআইজেড এর হেড অব প্রোগ্রামস আলেকজান্ডার বেটজ, জাহিদ হাসান, মোবাশ্বেরুল ইসলাম, এফআইভিডিবি এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজি , হাসান আহমেদ চৌধুরী এবং মহিউদ্দিন সরদারসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের দ্বন্দ্ব নিরসনে তৎপর সরকার-শামসুদ্দৌজা নয়ন

আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫