ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

বিশ্ব গণ্ডার দিবস আজ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 122

আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গণ্ডার দিবস। বিশ্বের বিপন্ন বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম গণ্ডার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এদের অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

বিশ্বে বর্তমানে পাঁচ প্রজাতির গণ্ডার টিকে রয়েছে—একশৃঙ্গী (গ্রেটার ওয়ান-হর্নড), জাভান ও সুমাত্রান গণ্ডার (এশিয়ায়) এবং সাদা ও কালো গণ্ডার (আফ্রিকায়)। পরিবেশ ও বন বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের কারণে এই বন্যপ্রাণীটি আজ চরম অস্তিত্ব সংকটের মুখে। বিশেষ করে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় অলৌকিক ক্ষমতা রয়েছে এমন ভুল বিশ্বাসের ওপর ভিত্তি করে গণ্ডারের শিংয়ের উচ্চমূল্যের লোভেই সবচেয়ে বেশি চোরাশিকারের শিকার হয় এরা। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর লাল তালিকায় জাভান ও সুমাত্রান গণ্ডারকে ‘চরম বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একসময় অবিভক্ত বাংলার সমতল বন ও জলাভূমিতে প্রচুর একশৃঙ্গী গণ্ডারের বিচরণ থাকলেও বিংশ শতাব্দীর শুরুতেই বাংলাদেশ থেকে এই প্রাণীটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তবে আশার বিষয় হলো, ভারত ও নেপালের কঠোর সংরক্ষণ পদক্ষেপ ও নজরদারির ফলে গত কয়েক দশকে একশৃঙ্গী গণ্ডারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারতের আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়া এখন এদের অন্যতম নিরাপদ আবাসস্থল।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)-এর উদ্যোগে প্রথম বিশ্ব গণ্ডার দিবস পালনের সূচনা হয়। এরপর ২০১১ সাল থেকে এটি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ সংস্থা নানা সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনারের আয়োজন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা ও বনভূমি টিকিয়ে রাখতে গণ্ডার সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে চোরাশিকার বন্ধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

বিশ্ব গণ্ডার দিবস আজ

আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬