ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামুর ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মঈন উদ্দিন।

বর্তমানে সৌদি আরব প্রবাসী হলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর রয়েছে আত্মিক যোগাযোগ। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাঁর সততা, মানবিক গুণাবলী ও পরোপকারী মানসিকতার কারণে তাঁকে নিয়ে ইউনিয়ন বাসীর আগ্রহ তৈরি হয়েছে।

​ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফপাড়ার কৃতি সন্তান মঈন উদ্দিন মরহুম মাওলানা ছৈয়দ নুরের সন্তান। শিক্ষাজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের মন জয় করেছেন। তিনি ২০০৭ সালে ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা হিসেবে আলিম ও ফাজিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ‘ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রচারপত্রে ‘সততা, দক্ষতা ও সেবা’কে মূল মন্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঈদগড় ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তুলতে তাঁর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি কৃষি, মৎস্য, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা, নারী, শিশু ও প্রবীণদের বিশেষ সুরক্ষা এবং সর্বস্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

​সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকা এই মানবিক ও শিক্ষানুরাগী তরুণ নেতাকে নিয়ে ঈদগড়ের তরুণ প্রজন্মের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও চূড়ান্ত ঘোষণা আসার পর ভোটের মাঠে এই জনসমর্থন কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬