ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা

কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে উখিয়ার কুতুপালং এলাকায় মেয়ের বিয়ের জন্য প্রায় এক লাখ টাকা ব্যয়ে ব্যতিক্রমী একটি তোরণ তৈরি করেছেন ডেকোরেশন ব্যবসায়ী নুরুল হাকিম ওরফে ‘ডেকোরেশন নুরু’। বাহারি সাজসজ্জা ও আলোকসজ্জার তোরণটি পথচারী ও যাত্রীদের নজর কাড়ছে। এর ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে ‘রাজা ডেকোরেশন’ নামে ব্যবসা করেন নুরুল হাকিম। বিয়ের তোরণ, মঞ্চ ও আলোকসজ্জার কাজ করেন তিনি। এবার নিজের মেয়ে সাজিয়া আফ্রিন তানিয়ার বিয়েতে সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন।

তোরণটি তৈরি করতে তাঁর সময় লেগেছে টানা সাত দিন। নকশা, কাঠামো, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ নিজেই তদারক করেছেন। নুরুল হাকিম বলেন, মেয়ের বিয়েতে ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকেই নিজের ব্যবসার সামগ্রী ও দক্ষতা কাজে লাগিয়ে তোরণটি তৈরি করেছেন। মেয়ের নতুন সংসার যেন সুখের হয়, সবার কাছে সেই দোয়াও চান তিনি।

তোরণটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি ব্যয় ও আড়ম্বর নিয়ে নানা মন্তব্যও এসেছে।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ডেকোরেশন ব্যবসা করছেন। নিজের উপার্জনের অর্থ দিয়ে মেয়ের বিয়েতে আয়োজন করেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী পারিবারিক অনুষ্ঠানে অর্থ ব্যয়ে নেতিবাচক কিছু দেখার কারণ নেই।

স্থানীয় স্কুলশিক্ষক নুরুল আমিন বলেন, অন্যের বিয়ের জন্য বছরের পর বছর তোরণ তৈরি করেছেন নুরুল হাকিম। এবার নিজের মেয়ের বিয়েতে নিজের হাতেই তোরণ বানিয়েছেন। তাঁর মতে, কুতুপালং এলাকায় এ ধরনের বড় ও ব্যয়বহুল তোরণ আগে খুব একটা দেখা যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নুরুল হাকিমের মেয়ের বিয়ে। অনুষ্ঠান শেষে তোরণটি খুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা

আপডেট সময় : ০৪:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬