ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

উখিয়ার নাগরিক টেলিভিশনের সাংবাদিক মিছবাহ আজাদের বৈধ বসতবাড়ি জোরপূর্বক দখল ও হুমকি প্রদর্শনের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক মিছবাহ আজাদ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন বিএনপি (দক্ষিণ শাখা)-এর সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক ইদ্রিসসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে তাঁর বসতবাড়ি দখলের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে বারবার প্রতিকার চেয়েও কোনো সহায়তা পাননি; উল্টো তাঁকে মানসিকভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি নিজের বসতবাড়ি পুনরুদ্ধার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন।
​সাংবাদিক মিছবাহ আজাদের অভিযোগটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে তদন্তপূর্ব আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি( ক্রাইম রেঞ্জ) মোঃ জান্নাতুল হাসান বিষয়টি গ্রহণ করে
আবেদনটি সরাসরি কক্সবাজারের পুলিশ সুপারের (এসপি) নিকট প্রেরণ করেন। নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি অনুসন্ধান পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সার্কেল ও উখিয়া থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় : ১২:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬