ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

মহেশখালীর ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত ‘ফজল’ র‍্যাবের কব্জায়

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার সন্ধ্যায় মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের উত্তর মহুরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, আটককৃত ফজল কাদের ওই অঞ্চলের একজন পেশাদার অপরাধী ও চিহ্নিত ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি এবং দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

​র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-এর একটি দল উত্তর মহুরীঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

মহেশখালীর ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত ‘ফজল’ র‍্যাবের কব্জায়

আপডেট সময় : ১১:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬